অবৈধ সংযোগ অপসারণে দুই কর্মকর্তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় জ্বালানি বিভাগ

সঞ্চিতা সীতু
০৩ আগস্ট ২০২৩, ২১:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২১:১৫

অবৈধ গ্যাস সংযোগ অপসারণ করতে নিজ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার ম্যাজিস্ট্রেসি (বিচারিক) ক্ষমতা চায় জ্বালানি বিভাগ। সূত্র বলছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয়। ম্যাজিস্ট্রেট ছাড়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে নানা সমস্যা সৃষ্টি হয়। এই সংকট দূর করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, প্রথমে একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। তবে ওই প্রস্তাব অনুমোদন না পাওয়ার পর দুজন কর্মকর্তার ম্যাজিস্ট্রেরিয়াল ক্ষমতা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জ্বালানি বিভাগে কর্মরত উপসচিব এস এম জাকারিয়া এবং সিনিয়র সহকারী সচিব শেখ শহিদুল ইসলামকে ম্যাজিস্ট্রেরিয়াল ক্ষমতা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এরমধ্যে এস এম জাকারিয়া জ্বালানি বিভাগের পরিকল্পনা-১ শাখায় উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া শেখ শহিদুল ইসলাম প্রশাসন (১) শাখায় সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, সম্প্রতি এক বৈঠকে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, এই দুই কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেরিয়াল ক্ষমতা দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজটি শেষ করার জন্য নির্দেশনা দেন।

চলতি বছর মে মাস থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বড় আকারের অভিযানে নেমেছে তিতাস। প্রতিমাসেই রাজধানী ঢাকা এবং আর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে তিতাস। এর বাইরে অন্য বিতরণ কোম্পানিরও অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। চট্টগ্রামের বিতরণ কোম্পানি কর্ণফুলীতেও অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে, আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। কিন্তু ঢাকার কিছু কিছু এলাকায় আবাসিক সংযোগ নানাভাবে নেওয়ার অভিযোগ রয়েছে। এর সঙ্গে তিতাসের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি ঠিকাদাররাও সম্পৃক্ত।

তিতাস সূত্র বলছে, কোনও একটি বাড়িতে দেখা গেলো ১০টি গ্যাস সংযোগ ছিল। সেই বাড়িতে এখন ১৫টি পরিবার বসবাস করছে। এখন প্রত্যেকের বাড়িতেই গ্যাস সংযোগ রয়েছে। বিশেষ করে নতুন ভবনগুলোতে এ ধরনের অবৈধ ব্যবহারকারীর সংখ্যা বেশি।

সাম্প্রতিক সময়ে অবৈধ গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আরও জোরদার অভিযান পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিতাস সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানায়, ঢাকাসহ আশপাশের জেলায় গত দুই বছরে সাত লাখের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

২০২১ সালের অক্টোবর থেকে এ বছরের জুন পর্যন্ত চালানো অভিযানে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ১ বছর ৮ মাসে তিতাস মোট ২৮ হাজার ৩৯৮টি অভিযান পরিচালনা করেছে। এ সময় তারা ৬৬৮ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করেছে। আবাসিকের পাশাপাশি শিল্প খাতেও অভিযান চালানো হয়েছে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, কর্মকর্তাদের এ সংক্রান্ত ক্ষমতা দিলে বিতরণ কোম্পানির সঙ্গে একত্রে মন্ত্রণালয় কাজ করতে পারবে। এতে আরও দ্রুত অবৈধ ব্যবহারকারী চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
ভোলার গ্যাস কতদূর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
সর্বশেষ খবর
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক