দেড় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ২১:১৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২১:১৮

বকেয়া ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১৬৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। একইসঙ্গে জরিমানা ও বকেয়া বাবদ আদায় করা হয় প্রায় ১৬ লাখ টাকা। 

মঙ্গলবার (২২ আগস্ট) এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করে সংস্থাটি।

তিতাস জানায়, আজ মেট্রো ঢাকা বিপণন ডিভিশন (উত্তর-দক্ষিণ) ও মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন এবং ভিজিল্যান্স ও জরুরি বিভাগে একটি অভিযান চালানো হয়। এতে সংস্থাটির ৩২টি বিশেষ টিমের মাধ্যমে কামরাঙ্গীরচর এলাকার ওয়ার্ড নং ৫৫ ও ৫৬ এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান চালানো হয়। 

এই অভিযান পরিচালনাকালে কিছু সংখ্যক গ্রাহক গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে তৎক্ষণিক বিল পরিশোধ করেন। এ সময় ১৫ লাখ ৭৩ হাজার টাকা বিল পরিশোধ করেন গ্রাহকরা। এদিকে ১৬৮টি সংযোগ বিচ্ছিন্নের মধ্যে বকেয়ার কারণে ৬০টি এবং অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১০৮টি অর্থাৎ মোট ১৬৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (২৩ আগস্ট) ওই এলাকায় একইভাবে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে তিতাস।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি