‘সারা দেশে আধুনিক মডেল ফিলিং স্টেশন স্থাপন করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্যে সারা দেশে আধুনিক সুবিধা সংবলিত মডেল ফিলিং স্টেশন স্থাপন করা হবে। বিশ্রামাগার, রেস্টুরেন্ট, বিপণন, বিভিন্ন প্রকার জ্বালানি তেল, চার্জিং স্টেশন, গাড়ি মেরামতসহ সব ধরনের সুবিধা এসব মডেল ফিলিং স্টেশনে থাকবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড পরিচালিত মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নসরুল হামিদ বলেন, জমির পরিমাণ বেশি লাগলেও সার্বিক সুবিধার জন্য মডেল ফিলিং স্টেশন জরুরি ভিত্তিতে নির্ধারিত নীতিমালার আলোকে সারা দেশে করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট রেল হেড ডিপো ও বরাইকান্দির সাবস্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রতিমন্ত্রী এদিন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের হবিগঞ্জের রশিদপুর-২ নম্বর কূপের ওয়ার্কওভার পরিদর্শন ও রশিদপুর ৯ নম্বর কূপে গ্যাস গেদারিং পাইপলাইন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান জননেন্দ্রনাথ সরকার ও সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি