রুফটপ সোলারের প্রসারে আইএসএ আরও অবদান রাখতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ মার্চ ২০২৪, ১৯:৫৯আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:১৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশে সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির পরিমাণ হ্রাস করা অপরিহার্য। ভাসমান সোলারের সম্ভাব্য স্থান বিচক্ষণতার সঙ্গে নির্বাচন করতে হবে। রুফটপ সোলারের ব্যাপক প্রসারে আইএসএ আরও অবদান রাখতে পারে। বিচ্ছিন্ন চরাঞ্চলে সোলার বিদ্যুৎ আরও বৃদ্ধি করা হবে। ভাসানচরসহ দেশের বড় বড় চরে যৌথভাবে কাজ করা যেতে পারে।

২ মার্চ প্রতিমন্ত্রীর বাসবভনে ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইয়েন্সের (আইএসএ) মহাপরিচালক ড. অজয় মাথুর সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসএ’র মহাপরিচালক ২ মার্চ অনুষ্ঠিত আইএসএ’র প্রথম স্টিয়ারিং কমিটির সভায় আলোচ্য বিষয় ও সিদ্ধান্তগুলো প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অবহিত করেন। আগামী ডিসেম্বরের মধ্যে ৯টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। যার মধ্যে ৬টিতে ৫ লাখ ৪১ হাজার মার্কিন ডলার খরচ হবে। ভাসমান সোলার প্রকল্পের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়নি।  

আলোচনাকালে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল এবং আইএসএ’র অনুষ্ঠান ও প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান রমেশ কুমার কুরুপ্পাথ উপস্থিত ছিলেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম