অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৯:১৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:১৯

অবৈধ ব্যবহারকারীদের ধরতে এবার বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তিতাস কার্যালয় পরিদর্শনে এসে এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত দুই বছরের প্রচেষ্টায় আমরা সিস্টেম লস ২২ ভাগ থেকে কমিয়ে ৮ ভাগে আনতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি, এই সিস্টেম লস শূন্যে নমিয়ে আনতে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তিতাসের এলাকায় অনেক ভূতুড়ে গ্রাহক পাওয়া গেছে। এখন তিতাসকে বলা হয়েছে— প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে লাইনগুলো পরীক্ষা করে দেখতে। এর মাধ্যমে আরও অবৈধ গ্রাহক পাওয়া যাবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখন সিএনজি স্টেশনগুলোর এনার্জি অডিট করা হবে। এই প্রক্রিয়াতে সিএনজি স্টেশনগুলো কী পরিমাণ গ্যাস বিক্রির অনুমোদন নিয়ে কী পরিমাণ বিক্রি করছে— তা যাচাইবাছাই করা হবে। একইসঙ্গে সিএনজি স্টেশনের মিটারগুলো ক্যালিব্রেশন করার পাশাপাশি বিস্ফোরকের অনুমোদন রয়েছে কিনা তা দেখা হবে।’

নসরুল হামিদ জানান, গত দুই বছরের প্রচেষ্টায় ৮ লাখ ৬৫ হাজার ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে ৩৩৬টি শিল্প সংযোগ, ৪৭৫টি বাণিজ্যিক সংযোগ, ৯৭টি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ১৩টি সিএনজি স্টেশন রয়েছে। এর বাইরে বাকি সংযোগগুলো গৃহস্থালির। একই সময়ে ৯৮৯ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়েছে। একইসঙ্গে ৬০৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

পেট্রেবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এসময় বলেন, ‘সিস্টেম লস কমাতে তিতাস প্রত্যেক বিতরণ এলাকায় নিজস্ব মিটার স্থাপন করেছে। যেখানে গড়মিল পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়াতে ৪০ ভাগ সিস্টেমলস ধরা পড়ে। সেখানে সব লাইন বন্ধ করে অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে।’

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহসহ তিতাসের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম