স্মার্ট ফুয়েল ডিস্ট্রিবিউশন মনিটরিং সিস্টেম চালু করতে চায় বিপিসি

সঞ্চিতা সীতু
২৩ মে ২০২৪, ১২:২৩আপডেট : ২৩ মে ২০২৪, ১২:২৩

স্মার্ট ফুয়েল ডিস্ট্রিবিউশন মনিটরিং সিস্টেম (এসএফডিএমএস) চালু করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পর্যায়ক্রমে জ্বালানি তেল খালাস থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আধুনিক এই মনিটরিং সিস্টেম চালু করা হবে। তবে আপাতত পরিবহনে এই আধুনিক সিস্টেম চালু করার ওপর জোর দিয়েছে জ্বালানি বিভাগ।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, আগামী জুনের মধ্যে এই ব্যবস্থা চালু করতে চায় বিপিসি। তবে এর জন্য আরও কিছু সময় প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।

জ্বালানি বিভাগের সচিব মো. নূরুল আলম সাম্প্রতি জ্বালানি বিভাগের এক বৈঠকে জ্বালানি তেল পরিবহন ব্যবস্থায় অনিয়ম বন্ধে স্মার্ট ফুয়েল ডিস্ট্রিবিউশন মনিটরিং সিস্টেম চালু করার নির্দেশ দেন।

বিপিসি’র একজন কর্মকর্তা বলেন, স্মার্ট ফুয়েল ডিস্ট্রিবিউশন মনিটরিং সিস্টেম চালু করার বিষয়টি একটি বিষয়ের ওপর নির্ভর করে না। এজন্য বিপিসি’র একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা এখন পরিবহনের বিষয়টিকে সামনে রেখে কাজ করছি। একইসঙ্গে আমাদের পরিকল্পনা রয়েছে পুরো জ্বালানি তেল আমদানি থেকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত বিষয়টি আধুনিক করার। এ বিষয়ে আরও কিছু জানার জন্য তিনি বিপিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

যদিও এ বিষয়ে কথা বলার জন্য বিপিস’র চেয়ারম্যানকে ফোন করা হলেও সাড়া দেননি।

বিপিসি’র পরিকল্পনায় দেখা যায়, ২০২৪ থেকে ২০২৫ এর জুন পর্যন্ত জ্বালানি তেল পরিবহন আধুনিকায়ন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসি’র স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক আইপি ক্যামেরা মনিটরিংয়ের লক্ষ্যে ড্যাশবোর্ড চালু করতে হবে। জ্বালানি তেল আমদানি ও বিতরণ সংক্রান্ত ট্যাংক-লরির নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস ট্রাকার মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। জ্বালানি তেল পরিবহন কাজে নিয়োজিত অয়েল ট্যাংকার মনিটরিংয়ের লক্ষ্যে গুগল ম্যাপের সঙ্গে সমন্বয় করে অটোমেটিক আইডেনটিফিকেশন সিস্টেম (এআইএস) ব্যবস্থা চালু করতে হবে। সেবা সহজীকরণ ও গ্রাহক ভোগান্তি দূরীকরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর অনুকূলে ৫ (পাঁচ) ডিজিটের হটলাইন নম্বর চালু করা হবে।

এছাড়া ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) স্মার্ট কোয়ান্টিফিকেশন অব রিসিপশন অ্যান্ড ডেলিভারি অব পেট্রোলিয়াম প্রোডাক্টস ব্যবস্থা চালু করার পাশাপশি ইআরএল-এ ডেভলেপমেন্ট অব ইলেকট্রনিক ডাটাবেজ অ্যান্ড মনিটরিং সিস্টেম অব ইআরএল ইকুইপমেন্টস বাস্তবায়ন করা হবে।

এছাড়া জ্বালানি তেল পরিবহন মনিটরিংয়ের জন্য ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত আরও কিছু পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে- বিপিসি’র আওতাধীন বিপণন কোম্পানিগুলোর সব প্রধান স্থাপনার অটোমেশন সম্পন্ন করতে হবে। একইসঙ্গে সেক্টর ভিত্তিক জ্বালানি তেলের ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতের লক্ষ্যে ডিলার/এজেন্ট এবং গ্রাহকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অ্যাপসভিত্তিক ডাটাবেজ প্রস্তুত করা হবে।

এছাড়া জ্বালানি তেলের ভবিষ্যত চাহিদার প্রাক্কলন প্রস্তুত এবং আন্তর্জাতিক বাজার গবেষণা ও সোর্সিং এবং বিকল্প জ্বালানি তেলের বাজার বিশ্লেষণের লক্ষ্যে বিপিসি ও কোম্পানির সমন্বয়ে একটি বিশেষায়িত গবেষণা সেল স্থাপন করতে চায় বিপিসি।

এর পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সিস্টেম এবং বিভিন্ন ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জ্বালানি তেলের বিল পরিশোধ ব্যবস্থা এবং বিলের হালনাগাদ তথ্য ও প্রত্যয়নপত্র সংগ্রহ ব্যবস্থা চালু করা হবে।

বিপিসি বলছে, জ্বালানি তেল মজুত, আমদানি, বিতরণ এবং সরবরাহ সংক্রান্ত রিয়েল টাইম ডাটা প্রাপ্তির লক্ষ্যে ড্যাশবোর্ড করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের