পল্লী বিদ্যুতের ৯৭ ও ওজোপাডিকোর শতভাগ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ২১:০৬আপডেট : ৩০ মে ২০২৪, ২১:০৬

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ঘূর্ণিঝড় রিমালের পর বৃহস্পতিবার (৩০ মে) নিজেদের শতভাগ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে। তবে বিস্তৃত বিতরণ লাইনের জন্য পল্লী বিদ্যুৎ (আরইবি) এখনও সারা দেশে ৯৭ ভাগ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করছে।

মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সব মিলিয়ে তিন কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। এর মধ্যে ২ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার ২০৭ অর্থাৎ ৯৭ ভাগ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর বাইরে ৯ লাখ ২২ হাজার ৪৯৫ অর্থাৎ তিন ভাগ গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন।

ক্ষতিগ্রস্ত ৩৩ কেভি ক্ষমতার ৭৬৬টি ফিডারই ঠিক করা হয়েছে। ১ হাজার ১০৫টি  ৩৩/১১ কেভি ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের মধ্যে ঠিক করার বাকি আছে ১টি, ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২৩৫টি ১১ কেভি ফিডারের মধ্যে বাকি আছে  ৯০টি। ৩ হাজার ৮৩৩টি বৈদ্যুতিক খুঁটির মধ্যে বাকি আছে ২২৩টি, ২ হাজার ৮১৮টি ক্ষতিগ্রস্ত বিতরণ ট্রান্সফরমার মধ্যে বাকি আছে ১৬৫টি, ৩ হাজার ৫৬ কিলোমিটার তার ছেঁড়া স্প্যানের মধ্যে বাকি আছে ১৯০ কিলোমিটার, ২৪ হাজার ২৫৮টি ক্ষতিগ্রস্ত ইন্সুলেটরের মধ্যে বাকি আছে ৩৪২টি। ৫৯ হাজার ৩৯৯টি ক্ষতিগ্রস্ত মিটারের মধ্যে বাকি আছে ৪ হাজার ৬৮০টি।

প্রাথমিক তথ্যানুসারে ১০৩ কোটি ৩৩ লাখ (১০৩ দশমিক ৩৩) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আরইবি।

সংস্থাটি জানায়, সমিতি, আরইবির ঠিকাদার ও জনবলসহ ২১ হাজারের বেশি জনবল মাঠে কাজ করছেন। আজ সন্ধ্যা নাগাদ ৯৯ ভাগ গ্রাহককে সংযোগ দেওয়া সম্ভব হবে। বাকি ১ ভাগ গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার প্রত্যন্ত অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংযোগের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৫ লাখ ৫৪ হাজার ১৫৪ গ্রাহকের সবাই বিদ্যুৎ পাচ্ছে। অর্থাৎ ইতোমধ্যে বৈদ্যুতিক লাইন মেরামত করে শতভাগ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ নিশ্চত করা হয়েছে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে