ছয় মাসে ১৮ লাখ টনের বেশি জ্বালানি তেল কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ২০:০০আপডেট : ১১ জুলাই ২০২৪, ২০:০০

জুলাই থেকে ডিসেম্বর সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) মেয়াদি চুক্তির আওতায় সরকার ১৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হবে। এজন্য ব্যয় হবে ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা। 

বৃহস্পতিবার (১১ জুলাই)  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি বিভাগের উপস্থাপন করা এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভার পরে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি জানান, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া, আবর আমিরাত, চীন, ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান থেকে এই জ্বালানি তেল আমদানি করবে জ্বালানি বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর আগে গত ডিসেম্বরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপিসিকে জি টু জি মেয়াদি চুক্তির আওতায় ১৫ হাজার ৮২ কোটি টাকায় ১৮ লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছিল।

এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জি টু জি চুক্তির আওতায় জ্বালানি তেল আমদানির আরও একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। জুলাই থেকে ডিসেম্বরে সময়ে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ৩০ হাজার টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন মাহমুদুল হোসাইন খান। 

সব মিলিয়ে আগামী ছয় মাসে জিটুজি চুক্তির আওতায় বিপিসি ১৮ লাখ ৩০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে। এজন্য ব্যয় হবে ১৬ হাজার ৭৫৭ কোটি ৬৭ লাখ টাকা।

এর বাইরেও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ করবে বিপিসি। তারা বছরে প্রায় ৫০  লাখ টন পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে থাকে। 

জ্বালানি বিভাগের আরেক প্রস্তাবে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি ইউনিট বা প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজি কেনা হবে ১২ দশমিক ৫৮ মার্কিন ডলারে। একটি কার্গোতে ৩৩ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। এতে মোট ব্যয় হবে ৫৮৩ কোটি ৫৬ লাখ টাকা।

এই কার্গো এলএনজি কেনার অনুমোদনের মাধ্যমে চলতি বছরে পেট্রোবাংলাকে স্পট মার্কেট থেকে মোট ২৩ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিলো ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর বাইরে জিটুজি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে।

জ্বালানি বিভাগের প্রস্তাবের বাইরে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে কানানিয়ান কমার্শিয়ার করপোরেশন থেকে ৮০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন প্রতি টন সার ২৭৫ দশমিক ৫০ মার্কিন ডলারে কিনবে। এজন্য মোট ব্যয় হবে ২৬০ কোটি টাকা।

/এসআই/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের