বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যা বললেন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ২০:১৬আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২১:২২

জনগণের প্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করার কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফায়জুল কবির খান। এ ছাড়া আগের সরকারের বাস্তবায়ন করা কী কী বিষয় রাখা যায়, তা নিয়েও জানিয়েছেন তিনি।

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এখনই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল হচ্ছে কিনা, সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি। তবে তিনি জানান, এই আইনটির বিষয়ে তারা পর্যবেক্ষণ করবেন। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই আইনের অধীনে সব কাজ খারাপ হয়েছে, তা এখনই বলা যাবে না। কান নিয়ে গেছে চিলে বলেই আমরা চিলের পেছনে দৌড়াবো না। বিষয়টি আগে দেখতে হবে।’

তিনি বলেন, ‘গ্যাসের সংকট হচ্ছে, এ বিষয়টি আমরা দেখছি। ইতোমধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যানকে বলা হয়েছে কবে নাগাদ সামিটের এলএনজি টার্মিনাল উৎপাদনে আসবে, তার দিনক্ষণ জানাতে।’

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্র আগের মতোই চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের সবকিছুই খারাপ নয়। যেসব বিষয় রাখার মতো, অবশ্যই আমরা সেগুলো রাখবো।’

/এসএনএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম