রাজধানীতে বাসাবাড়িতে গ্যাস সংকটে ভোগান্তি কমছেই না

সঞ্চিতা সীতু
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৭

‘সকালে উঠেই দেখি টিমটিম করে জ্বলছে গ্যাসের চুলা, রান্না বসাতে বসাতেই গ্যাস নাই। এরপর সারাদিন আর চুলা জ্বলে না। বেলা ৩টার পর আবার আসতে শুরু করে গ্যাস। এভাবেই চলছে দিনের পর দিন।’— রামপুরার বাসিন্দা কাজী মিলি এভাবেই তার গ্যাস সংকটের কথা জানান।

এই অভিযোগ শুধু মিলির নয়। মানিকনগর থেকে সোমা ইসলাম, পুরান ঢাকার বাসিন্দা রহমত আলী মৃধা, বনশ্রীর বাসিন্দা মিঠি চৌধুরী একই অভিযোগ করেন। এ ছাড়া ইস্কাটন, মধুবাগ, ভুতের গলি, ইন্দিরা রোডসহ রাজধানীর বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।

গৃহিণী সোমা বলেন, বিকল্প উপায়ে রান্নার জন্য বিদ্যুতের চুলা কিনে নিয়েছি। ভাতটা রাইস কুকারে করে নেই। কিন্তু নতুন করে লোডশেডিং শুরু হওয়ায় সেটাও এখন করতে পারি না। মাঝে মাঝে বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয়৷

প্রসঙ্গত, গতকাল সোমবার পেট্রোবাংলা জানায়, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এমনিতেই গ্যাস সংকট আগে থেকেই ছিল। এরপর যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কম হওয়ায় সেই সংকট আরও ঘনীভূত হয়৷

পেট্রোবাংলা সূত্র জানায়, সব মিলিয়ে ঢাকা শহরে এখন গ্যাসের প্রায় সাড়ে ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা আছে। কিন্তু সরবরাহ হচ্ছে গড়ে দুই থেকে আড়াই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে আজকের হিসাবে পেট্রোবাংলা জানায়, তারা গ্যাস সরবরাহ করেছে ২৩৮৬ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি থেকে যাচ্ছে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস। এই ঘাটতি মেটাতে গিয়ে রেশনিং করা ছাড়া এই মুহূর্তে বিকল্প কোনও উপায় নেই অন্তর্বর্তীকালীন সরকারের৷

পেট্রোবাংলার হিসাবে, বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেডের অধীন ৫টি গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাদন ক্ষমতা আছে ৮৫১ মিলিয়ন ঘনফুট,  কিন্তু তারা উৎপাদন করতে পারছে ৫৫১ মিলিয়ন ঘনফুট গ্যাস। একইভাবে সিলেট গ্যাস ফিল্ডের অধীনে ৫টি গ্যাসক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ১১৮, কিন্তু এইসব ক্ষেত্র থেকে কিছুটা গ্যাস বেশি আসছে, পাচ্ছে ১২৮ মিলিয়ন ঘনফুট,  বাপেক্সের অধীনে ৮টি গ্যাসক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ১৪৫ মিলিয়ন, এখন পাওয়া যাচ্ছে ১২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।  এর বাইরে আইসি-এর অধীনে চার গ্যাস ক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ১৬১৫ মিলিয়ন, কিন্তু একইভাবে পাওয়া যাচ্ছে ১০২ মিলিয়ন ঘনফুট গ্যাস। আর এলএনজি আসার কথা ১১০০ মিলিয়ন,  পাওয়া যাচ্ছ মাত্র ৩৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।  বৈরী পরিস্থিতির উন্নতি ঘটায় এক্সিলারেট তাদের এলএনজি কিছুটা সরবরাহ শুরু করেছে।

এদিকে ঢাকায় এই গ্যাস ঘাটতির বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, এলএনজি টার্মিনালের সমস্যার কারণে এই গ্যাস সংকট বেড়ে গিয়েছিল। আগামীকাল থেকে আশা করছি পরিস্থিতির উন্নতি ঘটবে।

তিনি আরও বলেন, দুই দিনের ঘাটতিতে পাইপলাইন প্রায় খালি হয়ে গেছে। পাইপলাইনগুলো পূর্ণ গ্যাস পেলে গ্রাহকের ঘাটতি কিছুটা কমে আসবে বলে আমরা আশা করছি।

/এমএস/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু