১২ ঘণ্টা পর বিদ্যুৎ এলো জেনেভা ক্যাম্পে, প্রি পেইড মিটার স্থাপনের প্রতিশ্রুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩১

আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) থেকে প্রি পেইড মিটার স্থাপনের কাজ শুরু করতে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর বিদ্যুৎ পেলো জেনেভা ক্যাম্পবাসী। রাত সোয়া ৯টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকা এবং প্রি পেইড মিটার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তা না রাখায় জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি।

ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বকেয়া বিলের ইস্যু তো ছিলই, এর সঙ্গে আমরা বারবার বলছিলাম প্রি পেইড মিটার স্থাপন করতে দিতে। কিন্তু তা তারা দিচ্ছিল না। এদিকে বকেয়া বিদ্যুৎ বিল বেড়েই যাচ্ছে। আমরা বাধ্য হয়ে সকালে লাইন কেটে দেই। রাতে ক্যাম্পের দায়িত্বে থাকা শওকত সাহেব ক্যাম্পের পক্ষে প্রি পেইড মিটার স্থাপনের বিষয়ে লিখিত দেওয়ার পর আমরা আবার লাইন চালু করে দিয়েছি।

জানা যায়, শুধু রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেই বকেয়া বিলের পরিমাণ ১৪০ কোটি টাকা। জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগের বিষয়ে আদালতে একটি মামলা ছিল। সে মামলা কয়েক মাস আগেই নিষ্পত্তি হয়েছে। সরকারের পক্ষে রায় দিয়েছে আদালত, ফলে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।

ডিপিডিসি জানায়, ১৫-২০ দিন আগে তারা ক্যাম্প নেতাদের সঙ্গে মিটিং করেছে। তাদের লিখিত চিঠিও দিয়েছে। ডিপিডিসি বলেছিল, প্রথমে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার নিতে, এরপর আবাসিকে মিটার। এজন্য তাদের সময়ও দেওয়া হয়। তবে সে সময় পার হয়ে গেছে, তারা কোনও উদ্যোগ নেয়নি। ফলে শ্যামলী জোনের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি