এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৭:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:১৩

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখলো। মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছিল। এপ্রিল মাসের জন্য এই দামই অপরিবর্তিত রেখেছে কমিশন।

রবিবার (৬ এপ্রিল) বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই তথ্য জানান।  

তবে অটোগ্যাসের দাম প্রতি লিটারে দুই পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ৬৬ টাকা ৪১ পয়দা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি, ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি’র রবিবারের ঘোষণা অনুযায়ী, শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি অপরিবর্তিত ১১৭ টাকা ০৬ পয়সাই আছে। এর আগে ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। জানুয়ারিতে প্রথমে অপরিবর্তিত রাখা হলেও পরে ভ্যাট পরিবর্তনের কারণে এলপিজির দাম বাড়ানো হয়।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম