আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৮:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২০:১৩

কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে লোডশেডিং বাড়তে পারে।

৮০০ মেগাওয়াট করে ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হতো। গত ৮ এপ্রিল প্রথম ইউনিট এবং শুক্রবার (১২ এপ্রিল) রাতে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে সরবরাহে কিছুটা ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে।

পিডিবি ও পিজিসিবির দুই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, কারিগরি ত্রুটিতে প্রথমে এক ইউনিট, পরে আরেক ইউনিট বন্ধ হয়ে গেছে। আদানি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। তারা দ্রুত মেরামতের চেষ্টা করছে।

এদিকে গত ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১৭ দশমিক ১৩ শতাংশ এসেছে ভার‍ত থেকে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ওয়েবসাইটে দেখা গেছে, ৭ এপ্রিল দুপুর ১টায় ভারত থেকে আদানির ১৩০৩ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এসেছে। রাতে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ আসার পরিমাণ আরও বাড়ে। তবে কাল পিক আওয়ার বা সন্ধ্যায় আদানি থেকে ঘণ্টা প্রতি ১ হাজার ৩৬০ থেকে ১ হাজার ৩৬৬ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়।

এই চৈত্রের গরমে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৬ থেকে ১৬ হাজার ৫০০ মেগাওয়াট হয়ে থাকে। এদিকে আজ দুপুরের হিসেবে ৩০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে আগামীকাল লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম বলেন, ‘ত্রুটি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে আদানি। চাহিদার বিপরীতে ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদনের চেষ্টা করা হচ্ছে।’

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
ভোলার গ্যাস কতদূর
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি