বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৬

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ‘শূন্যহাতে দেশে ফিরতে হবে’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে তিনি বিস্মিত। অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, হামলার ঘটনাটি অভিযুক্তরা নিজেরাই প্রচার করেছেন এবং নিজেদের বিরুদ্ধে ‘অকাট্য সাক্ষী’ও রেখে দিয়েছেন।

তিনি লেখেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্যহাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হচ্ছে?’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে আসিফ নজরুল প্রশ্ন করেন, ‘কার জন্য করেন এসব?’ নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে তারা এসব করছেন কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আপনারা সত্যি বিশ্বাস করেন, তাঁর বা তাঁর মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যি বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তাঁরা?’

নিজেদের ‘করুণ পরিণতি’ হলে আওয়ামী লীগ নেতৃত্ব তাদের পাশে দাঁড়াবে কিনা, সে প্রশ্নও তুলেছেন সাবেক এই উপদেষ্টা।

তিনি আওয়ামী লীগের কর্মীদের নিজেকে বিপন্ন করা এবং দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। দলকে ভালোবাসলে বিদেশে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার পরামর্শ দিয়ে তিনি লেখেন, কেন বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা বোঝার চেষ্টা করা উচিত।

আসিফ নজরুল বলেন, দলের স্বার্থপর নেতাদের এ বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন।

পোস্টের শেষাংশে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, দুই বছর আগে জেনেভায় তার বিরুদ্ধে ‘মব’ করার পরও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি। তবে এরপর আওয়ামী লীগের কিছু কর্মী আরও ‘নোংরা ও বেপরোয়া’ হয়ে উঠেছেন দাবি করে তিনি লেখেন, ‘এসব সহ্য করার মতো নয়।’

এর আগে ইতালির মেস্ট্রেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইনস্টাগ্রামে অন্যের পোস্ট ও রিলস রিপোস্ট করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করবেন যেভাবে
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
সর্বশেষ খবর
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
আন্দোলনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, কী বলছেন শ্রমিকরা
আন্দোলনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, কী বলছেন শ্রমিকরা
ডিসেম্বরের আগেই গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ
ডিসেম্বরের আগেই গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫২ বিশ্ববিদ্যালয়, শীর্ষে ঢাবি
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫২ বিশ্ববিদ্যালয়, শীর্ষে ঢাবি
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক