আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে, অভ্যন্তরীণ কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৭:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৮:২৭

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশের বিমানবন্দরে ব্যবহৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর নতুন দাম কার্যকর করেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ৯৯ টাকা ৬২ পয়সা, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০ দশমিক ৬৫০২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। যা ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে জুলাই মাসে আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম ছিল ০ দশমিক ৬৪০১ মার্কিন ডলার এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ছিল ৯৮ টাকা ০২ পয়সা। 

প্রসঙ্গত, জেট ফুয়েলের দাম এত দিন বিপিসি নির্ধারণ করে আসছিল। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেট এ-১ এর দাম নির্ধারণের দায়িত্ব পায় বিইআরসি। ওই প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি করে বিইআরসি। আর ১৩ মে দাম ঘোষণা করে কমিশন। সে অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করছে কমিশন।

সাধারণত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিস) জেট ফুয়েল আমদানি করে এবং পদ্মা অয়েল কোম্পানি এককভাবে এয়ারলাইনগুলোকে সরবরাহ করে। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়াম দেশের প্রথম কোম্পানি হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে। এয়ারলাইনগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ৯ হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?