মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ১০:১২আপডেট : ০৩ জুন ২০২৬, ১০:১২

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতি বিনিয়োগকারীদের অব্যাহত আগ্রহের কল্যাণে বিশ্বের অধিকাংশ শেয়ারবাজারে চাঙ্গা ভাব বজায় রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে তেলের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে চলতি সপ্তাহে বিশ্ববাজারের প্রধান দুটি চুক্তি ব্রেন্ট ও ডব্লিউটিআই অনুসারে তেলের দাম প্রায় পাঁচ শতাংশের মতো বাড়লো।

তবে তেলের বাজারে এই অস্থিরতার মধ্যেও শেয়ারবাজারের রেকর্ডমুখী উত্থান অব্যাহত রয়েছে। মূলত প্রযুক্তি খাত এবং এআই চাহিদার ওপর ভর করেই বাজার এই গতি পেয়েছে।

জাপানের টোকিও শেয়ারবাজার দুই শতাংশের বেশি বেড়েছে। এতে বড় ভূমিকা রেখেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রনের শেয়ারদরের ১১ শতাংশের বেশি উল্লম্ফন। একই সঙ্গে অ্যাডভানটেস্টের শেয়ারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ ছাড়া সাংহাই, সিডনি, সিঙ্গাপুর ও ম্যানিলার শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে হংকং, ওয়েলিংটন ও জাকার্তার বাজার নিম্নমুখী ছিল। সরকারি ছুটির কারণে দক্ষিণ কোরিয়ার সিউল শেয়ারবাজার বন্ধ ছিল।

/এএস/
সম্পর্কিত
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
সর্বশেষ খবর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী