শনিবার যেসব জেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ১০:৩২আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:৩২

বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত কাজের কারণে শনিবার (৩০ আগস্ট) লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় লোডশেডিং কার্যকর থাকবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকেজো কন্ডাক্টর পরিবর্তন এবং লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত  লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেড হবে। একই সময়ে রংপুর শহরের ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেড কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ জরুরি। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের