গ্যাস চুরি রোধে পেট্রোবাংলার অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৭:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:১৮

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পেট্রোবাংলার ভিজিল্যান্স টিম-৩ এবং আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ, নারায়ণগঞ্জে গ্যাস চুরি রোধে অভিযান পরিচালনা করেছে। এ সময় বন্দর ও মেঘনাঘাট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে বিশেষ তদারকি অভিযানে মোট তিনটি স্পট পরিদর্শন করা হয়, যার মধ্যে একটি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবারের অভিযানে মেঘনাঘাটে অবস্থিত এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় গ্যাস ব্যবহারের কোনও আলামত পাওয়া যায়নি। বাইপাস বা অবৈধ ব্যবহারের সম্ভাবনা নিশ্চিত করতে আরএমএস ও হাউজ লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। অধিকতর নিরাপত্তার স্বার্থে আরএমএস-এর মিটার এবং ইনলেট ভাল্ভে মোট চারটি নিরাপত্তা সিল স্থাপন করা হয়।

অভিযানের তৃতীয় স্পট আন্দিরপাড় (বন্দর) এলাকার একটি অবৈধ বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে ৬০০০ ঘনফুট বা ঘণ্টা লোড বিশিষ্ট তিনটি ভাট্টিতে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়েছে। অবৈধ ব্যবহারের আলামত হিসেবে চুনের তিনটি ভাট্টিই ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে আনুমানিক ৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

গ্যাস চুরি রোধে এবং বিতরণ নেটওয়ার্কের শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

/এসএনএস/এমএইচআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম