বাড়লো এলপিজির দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়াও অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন এ দাম ঘোষণা করেছে কমিশন। সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

সরকারি কোম্পানি এলপিজি গ্যাস সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার এক হাজার ৩০৫ টাকা, ১৫ কেজির এক হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজি এক হাজার ৬৭১ টাকা, ১৮ কেজি এক হাজার ৮৮০ টাকা, ২০ কেজি দুই হাজার ৮৮ টাকা, ২২ কেজি দুই হাজার ২৯৮ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬১০ টাকা, ৩০ কেজি তিন হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম চার হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ২১৬ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২২৩ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতিটন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৮৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫ : ৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতিটন ৪৮৮ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় ডিসেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হলো।

এর আগে নভেম্বর মাসে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে এক হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম এক টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

/এসএনএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
সর্বশেষ খবর
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ
গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকারকর্মীর কারাদণ্ড
গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকারকর্মীর কারাদণ্ড
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
সুদমুক্ত অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপি এটিএম আজহারের
সুদমুক্ত অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপি এটিএম আজহারের
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়