বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৬, ১৮:০৮আপডেট : ২৫ জুন ২০২৬, ১৮:০৮

বিদ্যুতের নতুন দাম জুনের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেনের মাধ্যমে মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে মিটার আপডেট করতে পারবেন। এ বিষয়ে কোনও সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) কল সেন্টারে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি, দেশে কি এর প্রভাব পড়বে?
সর্বশেষ খবর
প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২৩৮৩ মামলা
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২৩৮৩ মামলা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন