আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সিলেট ও রংপুরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ  থাকবে না।  দুই শহরেই সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পিডিবি।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই এলাকাগুলোতে মাইকিংও করা হয়েছে।

পিডিবি জানায়, সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাডা, ভাতালিয়া ফিডারের সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর ও শামীমাবাদসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে রংপুরের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম জানান, ১১ কেভি শাপলা ও আবহাওয়া ফিডারের আওতাধীন লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কারণে রংপুরের শাপলা ফিডারের আওতায় নগরীর চন্দ্রার মোড়, চারতলা মোড়, শাপলা তেলের পাম্প, চামড়া পট্টি, গ্র্যান্ড হোটেল মোড়ের রাস্তার দুই ধার, প্রেস ক্লাব গলি, জাহাজ কোম্পানি মোড় থেকে দেওয়ান বাড়ি ট্রান্সফরমার, শাহ আমানত শপিং কমপ্লেক্স, আগমনী কাউন্টার ও আদর্শ স্কুল মোড় সংলগ্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

ওদিকে আবহাওয়া ফিডারের আওতায়  আবহাওয়া অফিস এলাকা, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদের বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি ও রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা বিদ্যুৎ থাকবে না।

 পিডিবির দুই অফিসই জানায়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম