গ্যাস লাইনে লিকেজ: জয়দেবপুরের বেশ কিছু এলাকায় সরবরাহ বন্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯

গাজীপুরের চন্দ্রায় গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হওয়ায় জরুরি মেরামত কাজের জন্য একটি বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চন্দ্রার এপেক্স ফুটওয়্যার ইউনিট-১-এর নিকটবর্তী এলাকায় গ্যাস লাইনে লিকেজ দেখা দিয়েছে। মেরামতের উদ্দেশ্যে কুমুদিনী ডিআরএস থেকে জয়দেবপুর সিজিএস পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ ইঞ্চি ব্যাস ও ১৪০ পিএসআইজি ক্ষমতাসম্পন্ন এই উচ্চচাপের লাইনে মেরামত কাজ চলবে আজ রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত। এই ৪ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামতকাজ চলাকালীন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

/এসএনএস/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি