তেল ইস্যুর অস্থিরতার মধ্যে বিপিসিতে বড় রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৬, ০০:০৮আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০০:১৮

জ্বালানি তেল নিয়ে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সংস্থাটির এক অফিস আদেশে একাধিক কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে, হঠাৎ এ রদবদলের কারণ সম্পর্কে সংস্থাটির কোনও কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

আদেশ অনুযায়ী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে দায়িত্ব পালন করবেন। বাণিজ্য ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বাণিজ্য ও অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে চেয়ারম্যানের দফতরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবিরকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-মহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে সচিব দফতরে সংযুক্ত করা হয়েছে।
ব্যবস্থাপক ইসতিয়াক হোসেনকে হিসাব/ফান্ড হিসাব বিভাগ থেকে বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। আর ব্যবস্থাপক বদরুল ইসলাম ফকিরকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে নিরীক্ষা বিভাগে এবং ব্যবস্থাপক আল-আমীনকে নিরীক্ষা বিভাগ থেকে হিসাব/ফান্ড বিভাগে পদায়ন করা হয়েছে।

মেঘনা পেট্রোলিয়ামের সিনিয়র সেলস অফিসার শিশির আইচকে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে বদলি করা হয়েছে। যমুনা অয়েলের লিগ্যাল অ্যান্ড এস্টেট বিভাগের আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলীকে বিপিসিতে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কনিষ্ঠ কর্মকর্তা গোলাম রব্বানীকে নিরীক্ষা বিভাগ থেকে সংস্থাপন শাখায় বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বদলি, পদায়ন ও সংযুক্ত হওয়া কর্মকর্তাদের সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী