বিদ্যুৎ সাশ্রয়ে অভিযানের ঘোষণা, কমলো আলোকসজ্জা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ২২:১৫আপডেট : ০৯ মার্চ ২০২৬, ২৩:০৩

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় সাশ্রয়মূলক ব্যবস্থায় জোর দিয়েছে সরকার। তবে শুরুতে নির্দেশনা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক এলাকায় ব্যাপক আলোকসজ্জা দেখা গেলেও অভিযান শুরু ঘোষণার পর অনেক মার্কেটেই তা কমে এসেছে। 

গত ৪ মার্চ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দেয়। এতে অপ্রয়োজনীয় সব ধরনের আলোকসজ্জা পরিহার, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান এবং খোলাবাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

তবে নির্দেশনার পরও ঈদকে সামনে রেখে রাজধানীর অনেক শপিং মল ও মার্কেটে সন্ধ্যার পর আলোকসজ্জা চালু রাখা হয়। গতকাল পর্যন্ত বেশিরভাগ মার্কেটেই অতিরিক্ত আলোর ব্যবহার দেখা গেছে।

এদিকে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। প্রতিদিন ইফতারের পর রাত ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শুরুর পর রাজধানীর বেশিরভাগ মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিন রাত নয়টার দিকে বসুন্ধরা মার্কেট, বেইলি রোডের সব মার্কেট এবং ইস্টার্ন প্লাস মার্কেট ঘুরে দেখা যায়, এসব মার্কেটে আলোকসজ্জা বন্ধ। অভিযানে শুরুতেই সচেতনতার অংশ হিসেবেই কর্তৃপক্ষ থেকেই। আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে কিছু কিছু এলাকায় বসুন্ধরারা উলটা দিকের ফার্নিচার মার্কেটের মতো এখনও আলোকসজ্জা দেখা গেছে। 

/এসএনএস/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক