জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ২২:০৩ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২২:১৪

শেষ দিকে জয়ের আশা যখন ফিকে হয়ে আসছিল, তখনই ব্যাট হাতে ঝড় তুললেন রুবাই ইসলাম রিজন। মাত্র ১৯ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়েছিলেন তিনি। এর আগে বল হাতে নিয়েছিলেন চার উইকেটও। তবে রিজনের অলরাউন্ড নৈপুণ্য সত্ত্বেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় যুব ওয়ানডেতে টাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

সোমবার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে বাংলাদেশের জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন মিডল অর্ডারের ব্যাটাররা। কিন্তু শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে দল। রিজনের ঝড়ো ব্যাটিংয়ে শেষ মুহূর্তে ম্যাচ জমে উঠলেও জয় তুলে নেওয়া সম্ভব হয়নি।

উদ্বোধনী জুটিতে  জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি ৭০ রান যোগ করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। ২২ রান করে জারিফ ফিরলেও দারুণ ছন্দে ব্যাটিং চালিয়ে যান মুহি। ৯টি চারে ৪৫ বলে ৫০ রান করে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে আল আমিন হোসেন রনি ও আহসান আল মুমিনের ৭৯ রানের জুটি বাংলাদেশকে পথে রাখে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে ফেলেছিলেন রনি। ৫৬ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৭১ রান করেন তিনি। আমির হামজা এই বিপজ্জনক জুটি ভাঙার পরপর সাজঘরে ফেরেন মুমিনও। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক তুলে নিয়ে তার সংগ্রহ ছিল ৫৬ রান।

এরপর নূর আলীর বোলিংয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামে। মাত্র ২৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে জয়ের আশা থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে দল। এমন পরিস্থিতিতে রিজন পাল্টা আক্রমণে ম্যাচে নতুন প্রাণ ফেরান। ১৯ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি।

এর আগে বল হাতেও বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন রিজন। ৭২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। জারিফ সিয়ামের শিকার দুটি উইকেট।

তবে রিজনের বোলিংয়ের পরও বড় সংগ্রহ পায় আফগানিস্তান। নোমান সালারজাইয়ের ৭১ ও ওপেনার ফরিদুল্লাহ ইহসাসের ৫১ রানের ইনিংসে তিনশ পেরিয়ে যায় তাদের স্কোর। তাহির সারওয়ারি করেন ৪৩ রান।

দুই দলের তৃতীয় ম্যাচটি বুধবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভাগত হোম
জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি
ক্যানসার সচেতনতায় গোলাপি হয়ে উঠবে গাদ্দাফি স্টেডিয়াম
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
প্রধানমন্ত্রী হঠাৎ আসতে পারেন ভেবে হাসপাতালে রাতভর ধোয়ামোছা, রোগীরা পাচ্ছেন বাড়তি সেবা
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক