আজও চালকদের দীর্ঘ লাইন, অনেক পাম্পে নেই তেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ মার্চ ২০২৬, ২০:৩৮আপডেট : ১১ মার্চ ২০২৬, ২৩:৫৭

সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হলেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন চোখে পড়েছে। বুধবার (১১ মার্চ) অনেক পাম্পে পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ থাকায় শতাধিক ভোক্তা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

সরেজমিনে মৎস্যভবন থেকে আসাদগেট পর্যন্ত বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ চালক এবং রাইডশেয়ারিংয়ের চালকদের ভোগান্তির মুখোমুখি হতে দেখা গেছে।

বুধবার বিকাল চারটার দিকে মৎস্যভবনের কাছে রমনা পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রেখে মেরামত কাজ করতে দেখা যায়। আগের দিন মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পর এই পাম্পে তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন আইনজীবী ইমরান এবং নারায়ণগঞ্জের মাসুম নামের এক ব্যক্তি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর মাসুম ২৫০ টাকার তেল নিয়ে নারায়ণগঞ্জে ফিরে যান। আর আইনজীবী ইমরান বিরক্ত হয়ে তেল না নিয়েই বাসায় ফিরে যান।

ইমরান জানান, রাজারবাগের একটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখে তিনি মৎস্যভবনের কাছে রমনা পেট্রোল পাম্পে এসেছিলেন। কিন্তু সেখানেও তেল পাননি।

বুধবার সাকুরা রেস্টুরেন্টের পাশে মেঘনা মডেল সার্ভিস সেন্টার নামের একটি পেট্রোল পাম্পে এক ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন মিরপুরের মামুন হোসেন। তিনি বলেন, “এক ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছি। এখনও তেল পেতে আরও প্রায় এক ঘণ্টা লাগতে পারে।”

মোটরসাইকেল রাইডশেয়ার চালক শেখ ওমর আলী জানান, আসরের আজানের সময় তিনি পাঁচ লিটার অকটেন পেয়েছেন। তিনি বলেন, “প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পাঁচ লিটার তেল পেয়েছি।”

মেঘনা মডেল সার্ভিস সেন্টারের এক কর্মচারী তেল দেওয়ার সময় জানান, ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য দুই লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও তারা প্রায় ৩০০ টাকার তেল দিচ্ছেন। আর যারা রাইডশেয়ার চালান, তারা পাঁচ লিটার পর্যন্ত তেল পাচ্ছেন।

বন্ধ রয়েছে তেল বিক্রি

মেঘনা মডেল সার্ভিস সেন্টারের পাশেই পরিবাগের সিএনজি পাম্প পূর্বাচল ট্রেডার্স বন্ধ রয়েছে। পাম্পের কর্মচারী খসরু জানান, বর্তমানে তেল নেই। রাতে তেল সরবরাহ পাওয়া গেলে আবার বিক্রি শুরু হবে। তখন মোটরসাইকেলের জন্য ৫০০ টাকার তেল দেওয়া হবে।

এর আগে দুপুরে রাজধানীর আসাদগেট এলাকায় একটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। আসাদ অ্যাভিনিউতে আনসার অফিস পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা লাইন ছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, অনেক পাম্পেই পেট্রোল ও অকটেন নেই। পাম্পের কর্মচারীরা জানিয়েছেন, রাতের মধ্যে তেল সরবরাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে চলমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও পেট্রোলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার বিপিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে দিনভর পেট্রোল ও অকটেনের জন্য মোটরসাইকেল চালকদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি