সংকট নেই, দু’দিন সরবরাহ বন্ধ থাকায় চাপ তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৬, ১৬:৫৭আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৮:০৪

ইরান যুদ্ধের জেরে পবিত্র রমজান মাসের মাঝামাঝি থেকে অস্থির দেশের জ্বালানির বাজার। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এরপরই তেলের বিষয়ে রেশনিং ব্যবস্থা চালু করে সরকার। তবে, ঈদের কয়েকদিন আগেই সেই রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়। ধারণা করা হচ্ছিল, ঈদের সময় ও এরপরে তেলের সমস্যা সমাধান হয়ে যাবে।

তবে, এখনও প্রয়োজন মত তেল পাচ্ছে না যানবাহন চালকেরা। এরই মধ্যে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এমন পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, দু’দিন তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। এ নিয়ে ‘প্যানিক’ বা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় কয়েকটি গণমাধ্যমকে জ্বালানি মন্ত্রী বলেন, “ভর্তুকি দিয়েও গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে।”

জ্বালানি তেল নিয়ে বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা স্থায়ী কোনও সংকট নয় জানিয়ে তিনি বলেন, “এটি মূলত ঈদকে ঘিরে সাময়িক পরিস্থিতির ফল। দেশে তেলের কোনও সংকট নেই এবং সরবরাহ অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজারে যাতে কোনও অস্থিরতা না তৈরি হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি