পাম্পে কেন তেল শেষ হয়ে যাচ্ছে জানালেন জ্বালানিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৬, ১৭:১১আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৭:১৫

প্রয়োজনের তুলনায় বেশি কেনায় অনেক পাম্পে সময়ের আগেই তেল শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। 

জ্বালানি মন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে তেল কেনার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। আমরা বারবার বলছি তেল আছে, সবাই পাবেন। কিন্তু, অতিরিক্ত কেনার কারণে পাম্পে আগেই তেল শেষ হয়ে যাচ্ছে। এতে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে।”

তিনি বলেন, “দেশে তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সাময়িক চাপ তৈরি হয়েছে।” দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অপ্রয়োজনীয়ভাবে তেল সংগ্রহ না করলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং সবাই তাদের প্রয়োজন অনুযায়ী তেল পাবেন।”

ঈদযাত্রার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “ঈদের সময় লাখো মানুষ বাড়ি গেছেন। কোথাও কি তেলের অভাবে বাস চলাচল বন্ধ হয়েছে? ঈদ নির্বিঘ্নে কেটেছে। তাই বোঝা যায়, প্রকৃত সংকট নেই। মানুষের আচরণই এ পরিস্থিতি তৈরি করছে।”

মন্ত্রী জানান, বাংলাদেশ নিজস্ব উৎপাদনের ওপর নির্ভরশীল নয়। অধিকাংশ জ্বালানি আমদানি করতে হয়। বৈশ্বিক অস্থিরতার প্রভাব বাজারে পড়তে পারে, তাই সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “মূল্য নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। সরকার এখনও কোনও দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি।”

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি