নারায়ণগঞ্জে অনুমতিবিহীন ৪৫০০ লিটার পেট্রোল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৬, ০০:৪১আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০০:৪১

নারায়ণগঞ্জের শিবালয় উপজেলার একটি অননুমোদিত ডিলারের কাছ থেকে ৪৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

মন্ত্রণালয় জানায়,  গোপন তথ্যের ভিত্তিতে  নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে ৮ এপ্রিল সরবরাহ করা মোট ৪৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান, শিবালয় উপজেলার রুমি ফিলিং স্টেশনের নামে এই পেট্রোল ইস্যু করা হলেও তা উক্ত ফিলিং স্টেশনে আনলোড না করে অন্য ডিলারের কাছে সরবরাহ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়। শিবালয়  উপজেলা নির্বাহী অফিসারের তদন্তক্রমে  জানা যায়, ওই ডিলারের পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও তিনি নিয়মিত রুমি ফিলিং স্টেশনের নামে সংগ্রহ করে তা গোপনে বিক্রি করেন। প্রাপ্ত তথ্যের সত্যতা পেয়ে ইউএনও সব পেট্রোল জব্দ করে তা ওসি শিবালয়ের জিম্মায় দেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবালয়কে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশ দেন। মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী