অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২৬, ১৮:৪০আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৮:৪০

দেশে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জ্বালানি বিভাগ। বিভাগের তথ্যমতে, মার্চ থেকে ১১ এপ্রিল  পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুদ করা মোট ৪ লাখ ৮৫ হাজার ৬৮৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৩ লাখ ৫৯ হাজার ৫৮৬ লিটার, অকটেন ৩৯ হাজার ১০১ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ২৯ লিটার। 

একই সময়ে সারাদেশে ৮ হাজার ২৫৩টি অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩ হাজার ৩১৩টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

জ্বালানি বিভাগ জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ ও অনিয়ম রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী