১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে নীতি সহায়তা, অর্থায়ন ও কাঠামোগত চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মে ২০২৬, ২২:০৮আপডেট : ০৪ মে ২০২৬, ২২:০৮

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখলেও বাস্তবায়নে নীতি সহায়তা, অর্থায়ন ও কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সরকারকে। 

সোমবার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “বৈশ্বিক জ্বালানি সংকট ও জ্বালানির দাম বৃদ্ধি পরিস্থিতিতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এখন সময়ের দাবি।” 

সংবাদ সম্মেলনে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম বলেন, “দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ক্রমাগত বাড়ছে। উচ্চ ভর্তুকির চাপ অর্থনীতিতে প্রভাব ফেলছে, তাই দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর জরুরি।” 

চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান বলেন, “নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে অর্থায়ন কাঠামো পরিবর্তন প্রয়োজন। ভর্তুকির একটি অংশ এই খাতে স্থানান্তর করলে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হবে।” 

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, “ঘোষিত লক্ষ্য অর্জন সম্ভব হলেও বাস্তবায়নে বড় ঘাটতি রয়েছে। সৌর সরঞ্জামের ওপর উচ্চ কর ও নীতিগত জটিলতা বড় বাধা।” 

ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়া বলেন, “এখন সময় এসেছে ‘নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন’ মডেল বাস্তবায়নের। এজন্য সরকারকে সহায়ক নীতি গ্রহণ করতে হবে।” 

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, “জ্বালানি সংকট সমাধান না হলে অর্থনীতিতে বড় চাপ তৈরি হবে।” তার মতে, “সৌরবিদ্যুৎই সবচেয়ে কার্যকর সমাধান।” 

বক্তারা বলেন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সফল হলে বছরে বিপুল অঙ্কের জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় সম্ভব হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু 
দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’