বিপিসির চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব মনজুর আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ২৩:০২আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩:০২

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধান।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিপিসির দাফতরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মনজুর আলম প্রধানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে।

এর আগে গত ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ৬ আগস্ট তাকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করা হয়। এর ফলে বিপিসির চেয়ারম্যানের পদটি আবার শূন্য হয়ে যায়।

এরও আগে গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

/এমএনকে/ইউএস/
সম্পর্কিত
জরুরি এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন
দৈনিক ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি বেশি খারাপ
রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা
সর্বশেষ খবর
৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
আইসল্যান্ডে দেখা গেলো পূর্ণ সূর্যগ্রহণের প্রথম দৃশ্য
আইসল্যান্ডে দেখা গেলো পূর্ণ সূর্যগ্রহণের প্রথম দৃশ্য
এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা সংবিধানবিরোধী: সাংবাদিক নেতারা
এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা সংবিধানবিরোধী: সাংবাদিক নেতারা
জরুরি এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন
জরুরি এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?