আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১

নেট মিটারিং ব্যবস্থায় ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজের ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে। এ জন্য গ্রাহকের সংযোগে একটি বিশেষ দ্বিমুখী নেট মিটার বসানো হবে। এর মাধ্যমে গ্রিড থেকে নেওয়া বিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে গ্রিডে দেওয়া বিদ্যুৎ দুই হিসাব আলাদাভাবে রাখা হবে। মাস শেষে এই দুই হিসাবের পার্থক্য অনুযায়ী বিদ্যুৎ বিল হবে। 

সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ তাদের ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন করে তার ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করতে পারবেন। এখানে ব্যাটারিযুক্ত সৌরবিদ্যুতের কথা বলা থাকলেও এটি সংশোধন হতে যাচ্ছে বলে জানা গেছে। অর্থাৎ ব্যটারি ছাড়াও এই দাম পাওয়া যাবে।

দিনের বেলায় সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহার করলে গ্রিড থেকে কম বিদ্যুৎ কিনতে হবে। উৎপাদন নিজের ব্যবহারের চেয়ে বেশি হলে বাড়তি বিদ্যুৎ গ্রিডে চলে যাবে এবং তা ক্রেডিট ইউনিট হিসেবে জমা থাকবে। পরের বিলিং মাসের সঙ্গে এই ক্রেডিট সমন্বয় হবে। 

প্রতি তিন মাস অন্তর— মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাস শেষে একটি ‘সেটেলমেন্ট পিরিয়ড’ ধরা হয়। এই সময় শেষে গ্রাহকের ক্রেডিট ইউনিট জমা থাকলে সরকার নির্ধারিত ‘বাক্স ট্যারিফ’ হারে সেই বাড়তি বিদ্যুতের টাকা দেওয়া হবে। টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং বা চেকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

অর্থাৎ নেট মিটারিং ব্যবস্থায় নিজের ব্যবহারের বিদ্যুতের বিল কমানোর পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুতের মূল্যও ফেরত পাওয়া যাবে। এজন্য দ্বিমুখী নেট মিটার স্থাপন করতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় অনুমোদন নিতে হবে। 

উল্লেখ্য, যে গ্রাহক যে এলাকায় বসবাস করেন তাকে ওই এলাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছ থেকে অনুমোদন নিতে হবে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ, বাস্তবে ৮ ঘণ্টা লোডশেডিং
সর্বশেষ খবর
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর