অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭

রাশিয়ার বিশেষ এয়ার কার্গো বিমানটি আকাশপথের জটিলতা কাটিয়ে ২ অক্টোবর  (শুক্রবার) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক এই জ্বালানি ইউরেনিয়াম অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে বাংলাদেশে আসার কথা রয়েছে। তারই প্রথম চালান দেশে এলো। দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় এই পারমাণবিক জ্বালানি রাশিয়া থেকে পর্যায়ক্রমে বাংলাদেশে আনা হবে। এর আগে প্রথম ইউনিটের জন্যও পারমাণবিক জ্বালানি রাশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে।

এই চালানটি এর আগে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। তবে আকাশপথ ব্যবহারের অনুমতি-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে বিমানটি বাংলাদেশে আসতে পারেনি। পরে নতুন সূচিতে ২ অক্টোবর চালানটি বাংলাদেশে পৌঁছেছে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চাপচালিত ত্রাণ ভাল্বের পরীক্ষা ১৬ মেগাপাসকেলে সফল হয়েছে। এর মাধ্যমে ভাল্বটির নির্ধারিত চাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী পরীক্ষা প্রায় ১৮ মেগাপাসকেলে করার কথা রয়েছে। প্রথম ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরবর্তী ধাপের পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সর্বশেষ খবর
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট