দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রের উৎপাদন ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন বিকাল ৩টা ১৬ মিনিটে গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পর উৎপাদন সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে প্রথম দফার পরীক্ষা শেষ করে কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে প্রয়োজনীয় কারিগরি মূল্যায়নের জন্য এ কার্যক্রম বন্ধ রাখা হয়।

প্রথম দফার পরীক্ষায় কেন্দ্রের টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়। দ্বিতীয় দফার পরীক্ষায়ও এসব যন্ত্রপাতি ও গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় সক্ষমতা যাচাই করা হবে।

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

তবে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। বিভিন্ন ধাপে কারিগরি পরীক্ষা, কার্যকারিতা যাচাই ও প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে বাণিজ্যিক উৎপাদনের পরবর্তী পর্যায়ে যাবে কেন্দ্রটি।

/এসও/আইএএম/
সম্পর্কিত
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের আরও একটি চালান
রূপপুরে সাড়ে ৮ ঘণ্টা সফল বিদ্যুৎ উৎপাদন, আবারও চলবে পরীক্ষা
সর্বশেষ খবর
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
পচেত্তিনোর শুরুটা হলো দুঃস্বপ্ন দিয়ে, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড
পচেত্তিনোর শুরুটা হলো দুঃস্বপ্ন দিয়ে, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক