টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন এবং দেশটির মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে দাড়ায়। যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ, ফলে প্রতি আউন্সের দাম হয়েছে ৩ হাজার ৬১৬ দশমিক ৬০ ডলার। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। গত মার্চের পর এটিই ছিল এক সপ্তাহে সবচেয়ে বড় দরপতন।

বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রবৃদ্ধি দুর্বল হওয়ার আশঙ্কায় অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ার ধারণা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বাজারের হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে, যা স্বর্ণের দামকে কিছুটা ভিত্তি জুগিয়েছে।

তবে পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ দিলিন উ সতর্ক করে বলেছেন, সোমবার লেনদেনের শুরুতে স্বর্ণের দামে কিছুটা পুনরুদ্ধার দেখা গেলেও দরপতনের সর্বনিম্ন পর্যায় পেরিয়ে গেছে বলে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দাম আরও কমতে পারে।

এদিকে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৪১ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ৯০৩ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ দুই ডজনের বেশি
সর্বশেষ খবর
মডেল হবে কড়াইল-ভাসানটেক বস্তি, নতুন পরিকল্পনা
মডেল হবে কড়াইল-ভাসানটেক বস্তি, নতুন পরিকল্পনা
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক