লকডাউনে শেয়ার বাজার চাঙ্গা

মূলধন বাড়লো সাড়ে ১১ হাজার কোটি টাকা

গোলাম মওলা
৩০ এপ্রিল ২০২১, ১৭:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৭:১৪

মহামারি করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মাঝেও বেশ চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ার বাজার। গত তিন সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা বেড়ে গেছে। শুধু গত সপ্তাহেই বেড়েছে দুই হাজার কোটি টাকার ওপরে।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘লকডাউন শুরু হওয়ার আগে কিছুদিন বাজারে পতন হচ্ছিল। এখন ধীরে ধীরে ঠিক হচ্ছে।’ লকডাউন উঠে যাওয়ার পর এই বাজার আরও  গতিশীল হবে বলে মনে করেন তিনি।

এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। এতে সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে।

ডিএসই’র তথ্য বলছে, গত এক সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৯৬ কোটি টাকা। অর্থাৎ, গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি টাকা।

আগের দুই সপ্তাহেও বড় অঙ্কের মূলধন বাড়ে বাজারটিতে। আগের দুই সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছিল ৯ হাজার ৭৭ কোটি টাকা। এ হিসাবে লকডাউনের তিন সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বাড়লো মোট ১১ হাজার ৪৭৩ কোটি টাকা।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪ দশমিক ৫৮ পয়েন্ট। আগের দুই সপ্তাহে সূচকটি বেড়েছিল ১৮০ দশমিক ২৫ পয়েন্ট। অর্থাৎ, টানা তিন সপ্তাহের উত্থানে ডিএসই’র প্রধান মূল্যসূচক বাড়লো ২২৪ দশমিক ৮৪ পয়েন্ট। অবশ্য তার আগের চার সপ্তাহ টানা এই সূচকটি কমেছে। আগের চার সপ্তাহের টানা পতনে ডিএসই’র প্রধান মূল্যসূচক কমে গিয়ে দাঁড়িয়েছিল ৩১৪ দশমিক শূন্য ৯ পয়েণ্টে।

প্রধান মূল্যসূচকরে পাশাপাশি লকডাউনের তিন সপ্তাহেই বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গেল সপ্তাহে এই সূচকটি বেড়েছে ২৩ দশমিক ৩৬ পয়েন্ট। আগের দুই সপ্তাহে সূচকটি বেড়েছিল ৯৭ দশমিক ১৬ পয়েন্ট। এ হিসাবে লকডাউনের তিন সপ্তাহে এই সূচকটি বাড়লো ১২০ দশমিক ৫২ পয়েন্ট।

এদিকে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও লকডাউনের তিন সপ্তাহেই বেড়েছে। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ১২ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ শতাংশ। আগের দুই সপ্তাহে সূচকটি বেড়েছিল ৩৯ দশমিক ৭৩ পয়েন্ট। এ হিসাবে তিন সপ্তাহের টানা উত্থানে সূচকটি বাড়লো ৫২ দশমিক ১৬ পয়েন্ট।

সবকটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার। বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৪৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৫১ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২১২ কোটি ৪৬ লাখ টাকা, বা ২৪ দশমিক ৯৪ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ টাকা। তার আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ৬২ কোটি ৩২ লাখ টাকা, বা ২৪ দশমিক ৯৪ শতাংশ।

/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম