সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৩:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৩১

সিলেট মহানগরীর তালতলা ভিআইপি রোডে সুরমা টাওয়ার নামে একটি ভবন থেকে পড়ে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত বুরহানের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। তিনি সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বুরহানের সঙ্গে এক তরুণী ছিলেন। ভবন থেকে তিনি পড়ার পরপরই ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম