উঠে গেলো ‘ফ্লোর প্রাইস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৯:৫২আপডেট : ১৭ জুন ২০২১, ১৯:৫২

পুঁজিবাজারের তালিকাভুক্ত সব কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ উঠিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সই নির্দেশনা জারির মাধ্যমে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,  ২০২০ সালে ১১০টি কোম্পানির শেয়ারের দাম কমার ওপর ফ্লোর প্রাইস আরোপ করেছিল। এরপর চলতি বছরের ৭ এপ্রিলে প্রথম দফায় ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া নির্দেশনা দেওয়া হয়। পরে গত ৩ জুন দ্বিতীয় দফায় আরও  ৩০টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলেও নতুন করে নির্দেশনায় উত্থান-পতনের সার্কিট ব্রেকার আরোপ করেছে বিএসইসি। এতে বলা হয়, ২০০ টাকা পর্যন্ত কোনও কোম্পানির শেয়ারে দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে কিংবা কমতে পারবে।

২০০-৫০০ টাকা দামের শেয়ার ৮ দশমিক ৭৫ শতাংশ দাম বাড়তে পারবে কিংবা কমতে পারবে। একইভাবে ৫০০-১০০০ টাকা দামের শেয়ার দিনে ৭ দশমিক ৫০ শতাংশ, ১০০০ থেকে ২০০০ টাকা দামের শেয়ার ৬ দশমিক ২৫ শতাংশ, ২০০০ থেকে ৫০০০ টাকা দামের শেয়ার দিনে ৫ শতাংশ এবং ৫০০০ হাজার টাকার বেশি দামি শেয়ার ৩ দশমিক ৭৫ শতাংশ বাড়তে কিংবা কমতে পারবে। 

উল্লেখ্য, গতবছর দেশে মহামারি করোনার প্রকোপ শুরু হলে শেয়ার বাজারে ভয়াবহ ধস নামে। শেয়ার বাজারে পতন ঠেকাতে ২০২০ সালে ১৯ মার্চ সে সময়ের কমিশন প্রতিটি কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম বেঁধে দিয়ে ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয়।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড অ্যাকাউন্টে নতুন নির্দেশনা বিএসইসির
অবসায়নের চেয়ে ওপেনএন্ডে রূপান্তর বেশি লাভজনক: বিএসইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম