ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক ঊর্ধ্বমুখী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ২০:১৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:১৪

ঢাকার শেয়ারবাজারে সপ্তাহের মাঝামাঝি লেনদেনের দিনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও অধিকাংশ সূচক বেড়েছে। দিন শেষে মোট লেনদেন দাঁড়িয়েছে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪ দশমিক ৯৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ বেশি।

অপরদিকে, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়ে ১ হাজার ৬৬ দশক ৭৩ পয়েন্টে পৌঁছেছে, যা ৮ দশুিমক ৭৩ পয়েন্ট বা ০ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস ৩০ সামান্য কমে ১ হাজার ৯৮৪ দশমিক ২০ পয়েন্টে নেমে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিন শেষে মোট ২৩৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, বিপরীতে কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।

মূল্যবৃদ্ধির শীর্ষে

লেনদেনের দিন মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়ে ২১ টাকা থেকে ২৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য দরবৃদ্ধি হয়েছে— মির আকতার হোসেন লিমিটেড ৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৪০ টাকা; ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৫০ টাকা; ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ দশমিক ৯০ টাকা; নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ৮ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ২৩ টাকা হয়েছে।

মূল্যহ্রাসের শীর্ষে

অপরদিকে, দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড, যার শেয়ারদর ৪ দশামক ৯১ শতাংশ কমে ১১ টাকা ৬০ পয়সায় নেমে এসেছে।

এছাড়া ব্যাংক এশিয়া লিমিটেড ৩ দশমিক ১৮ শতাংশ কমে ২১ দশমিক ৩০ টাকা; সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ৩ দশমিক ০৩ শতাংশ কমে ১২ দশমিক ৮০ টাকা; অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড ২ দশমিক ৯৫ শতাংশ কমে ৬৯ টাকা; কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড ২ দশমিক ৪৩ শতাংশ কমে ৪৮ দশমিক ১০ টাকা হয়েছে।

সার্বিক চিত্র

বাজারে লেনদেন বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ব্লু-চিপ সূচকের সামান্য পতন বাজারে এখনও মিশ্র প্রবণতার উপস্থিতি নির্দেশ করে।

/জিএম/এম/
সম্পর্কিত
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা