মার্চেন্ট ব্যাংকগুলোকে আইপিও আনতে বিএসইসির কঠোর সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ এপ্রিল ২০২৬, ২১:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২১:৪৫

পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইস্যু ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর শর্ত প্রতিপালনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এক সভায় সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ সতর্কতা উচ্চারণ করেন। সভায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষ মার্চেন্ট ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা, দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কমিশন কঠোরভাবে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, ইস্যু ম্যানেজারদের লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতি দুই বছরে অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও বাজারে আনার বাধ্যবাধকতা রয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এ শর্ত যথাযথভাবে পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এ ধরনের ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে শর্ত প্রতিপালনে গাফিলতি করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন ইঙ্গিতও দেন বিএসইসি চেয়ারম্যান।

সভায় আরও জানানো হয়, পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল—নতুন ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তি, তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূরীকরণ, সুশাসন নিশ্চিতকরণ, ইস্যু ম্যানেজারদের পাইপলাইনে থাকা আইপিও প্রক্রিয়া, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লোকসানের প্রভিশন সংরক্ষণ, বন্ডের মাধ্যমে অর্থায়ন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার কৌশল।

সভায় অংশ নেওয়া ইস্যু ম্যানেজাররা তাদের পাইপলাইনে থাকা প্রক্রিয়াধীন আইপিওগুলোর অগ্রগতি তুলে ধরেন এবং দ্রুত নতুন কোম্পানি বাজারে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবি ইনভেস্টমেন্ট, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট, আইডিএলসি ইনভেস্টমেন্টস, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসসহ শীর্ষ মার্চেন্ট ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ, সাইফুদ্দিন সিএফএসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/জিএম/এম/
সম্পর্কিত
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
সর্বশেষ খবর
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর