বছর শেষেই আসছে গ্লোবের করোনা ভ্যাকসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮

করোনা ভ্যাকসিন

গত জুলাই মাসেই ভ্যাকসিন আবিষ্কারে সফলতার দাবি করেছিল বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে আসবে গ্লোবের ভ্যাকসিন—এমনটিই দাবি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির।

গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যানিম্যাল ট্রায়ালে যা আশা করছিলাম, সেরকমই ফল পাচ্ছি। চলতি মাসের মধ্যেই হিউম্যান ট্রায়ালে জন্য আবেদন করবো।’ বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি এসব তথ্য জানান।

ডা. আসিফ মাহমুদ বলেন, ‘চলতি মাসের মধ্যে আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবো। এরপর বিএমআরসি (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) কত দ্রুত আমাদের অ্যাপ্রুভাল দেবে, আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু যদি হয়, তাহলে বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারবো। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে সেটাই আমাদের পরিকল্পনা রয়েছে। তবে পুরোটা আমাদের হাতে নেই, বিএমআরসি, সরকারসহ অনেক বিষয় জড়িত।’

এদিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হিউম্যান ট্রায়ালে যাচ্ছি আগামী ২০ সেপ্টেম্বরের ভেতরে।’ অ্যানিম্যাল ট্রায়াল সফল হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘শতভাগ সফল।’

এর আগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড জানিয়েছিল, ডিসেম্বরেই আসতে পারে তাদের ভ্যাকসিন। গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম