পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২২:২৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:২৮

কৃত্রিম ফাইবার তন্তু পরিবেশের ক্ষতি করছে, তাই পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা তিন বছরের মধ্যে পাটের বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অর্থের কোনও সমস্যা হবে না। বীজ করতে এত বেশি টাকার দরকার হয় না।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে রোডম্যাপ বাস্তবায়ন বিষয়ে সভায় তিনি এ কথা বলেন। বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কৃষি সচিব মেসবাহুল ইসলাম, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, সাবেক কৃষি সচিব নাসিরুজ্জামানসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে আমরা সমন্বিত একটি প্রকল্প করব। পাট বীজের ক্ষেত্রে আমরা অন্যের ওপর নির্ভরশীল হব না। পাটকে আমরা বাংলাদেশের চাষিদের জন্য একটা লাভজনক ফসলে উন্নীত করব। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পাট আবার অসাধারণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বলেন, আমরা পাটের সোনালী দিন ফিরে পাব। পাট হবে সবচেয়ে বড় রফতানি পণ্য। পাটের বীজ রবি-১ চাষের ক্ষেত্রে সময় কমিয়ে আনার ব্যাপারটা কৃষি মন্ত্রণালয়ের হাতে। ভর্তুকি দিয়ে হলেও আমরা পাট বীজের উৎপাদনটা যেন করতে পারি। পাটপণ্যে ভারত আমাদের ওপর অ্যান্টি ডাম্পি ডিউটি বসিয়েছে, এজন্য আমরা ৩ থেকে ৪ হাজার কোটি টাকার পাটপণ্য ভারতে রফতানি করতে পারিনি। সেটাকে চ্যালেঞ্জ করে আমরা অন্যান্য দেশে গিয়ে ৪০ শতাংশ গ্রোথ করেছি।’

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী