ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ২০:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:৪৩
image

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৬২ জন যাত্রী নিয়ে শনিবার নিখোঁজ হয়ে যাওয়া সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি দাবি করেছে, জাকার্তার উত্তর পশ্চিমের সমুদ্রে বিমানের টুকরো পাওয়া গেছে। কর্মকর্তাদের বিশ্বাস সেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাক-এ  যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট তদারকি ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি তিন হাজার মিটার উচ্চতা হারায়। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় দুইটা ৪০ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়।

ভারী বৃষ্টির মধে উড্ডয়নের চার মিনিটের মাথায় ২৬ বছরের পুরনো বিমানটি হারিয়ে যায়। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, হাজার দ্বীপ নামে পরিচিত একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

বিমানটি গত কয়েক বছরে দুটি বড় বিধ্বস্তের ঘটনায় জড়িত থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের নয়। এর মধ্যে একটি ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ফ্লাইট সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হয়।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল
৪৫৫ মিটার উচ্চতা, চিনে নিন ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকাল
সর্বশেষ খবর
ডিনার টেবিলে রেস্টুরেন্ট ফ্লেভার, ক্রিমি স্যামন রেসিপি
ডিনার টেবিলে রেস্টুরেন্ট ফ্লেভার, ক্রিমি স্যামন রেসিপি
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
কাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না