যে কারণে এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ জারি করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৭:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৭:৩০

আইনগত বৈধতা দিতেই ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ জারি করছে সরকার। আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তৈরি করা এই অধ্যাদেশটি উপস্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, বিশ্বময় মহামারি করোনার কারণে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে বিষয়টির বৈধতা দিতেই বিশেষ একটি অধ্যাদেশ জারি করতে হবে। দেশে পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে। সেই আইন অনুসারে প্রতিবছর পরীক্ষা অনুষ্ঠিত হয় ও ফল প্রকাশ করা হয়। এবারের এই বিশেষ পরিস্থিতিতে সরকার পরীক্ষাও গ্রহণ করতে পারেনি, ফলও প্রকাশ করা যায়নি। তবে পরীক্ষা সংক্রান্ত ওই আইনেই বলা আছে, এর ব্যত্যয় হলে বিশেষ অধ্যাদেশ জারি করে তা আইনের বৈধতা দিতে হবে। এ কারণেই এবছর পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে একটি অধ্যাদেশ জারি করতে হবে। তা না হলে বিষয়টি আইনগত বৈধতা পাবে না।

এ সব কারণেই ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য অধ্যাদেশটির খসড়া সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের জন্য পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কাল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলে অধ্যাদেশ আকারে জারি করা হবে। এরপরই অল্প সময়ের মধ্যে এইচএসসি’র ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানিয়েছেন, এটি রাষ্ট্রীয় গোপন দলিল। আমাদের সেই গোপনীয়তা রক্ষা করতে হয়। তাই এ বিষয়ে কিছুই বলতে পারছি না।

উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে বৈধতা দিতে একটি অধ্যাদেশ জারি করতে হবে। পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে। বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশে অধ্যাদেশ জারি করতে হয়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এখন পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে। এজন্য জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।

জানা গেছে, অধ্যাদেশটি অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সাপেক্ষে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হবে। এরপর অধ্যাদেশ আকারে জারি করা হবে। অধ্যাদেশ জারির পর প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফলাফলের তারিখ ও ফলাফল ঘোষণা করা হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী