মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি, অভিযুক্তরা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৯:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:০১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করার অভিযোগে দুই জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন—জাকারিয়া ও একরামুল হক।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘এদিন দুপুরে শাহবাগ থানায় দায়ের করা মামলায়  তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু প্রয়োজনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

পুলিশ জানায়, এর আগে গত ১০ জানুয়ারি ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের টিম তাদেরকে রংপুর ও গাজীপুর জেলা থেকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বরের সিম উদ্ধার করা হয়। উচ্চশিক্ষিত না হলেও তারা প্রতারণা ও প্রযুক্তিতে বেশ দক্ষ।

মেয়র তাপস তার নামে ভুয়া আইডি খুলে প্রতারণার তথ্য পেয়ে গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্তসহ গ্রেফতার করা হয়।

আসামি জাকারিয়ার মোবাইলে ‘Shekh Fazle Noor Taposh’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, আসামি জাকারিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে। টাকা সংগ্রহ করার জন্য আসামি একরামুল হকের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহার করে আসছিল।

আরও পড়ুন:

মেয়র তাপসের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন