মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের সোর্স নিহত

খুলনা প্রতিনিধি  
১৩ জানুয়ারি ২০২১, ০৯:৩১আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৯:৩১

খুলনা মহানগরীর বান্দাবাজার এলাকায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৫) নামে গোয়েন্দা পুলিশের এক সোর্স  নিহত হয়েছেন। এঘটনায় জখম হয়েছেন আরও দুইজন সোর্সও। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার এ তথ্য জানিয়েছেন।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গোপন খবর পেয়ে মঙ্গলবার রাতে তিনজন সোর্স মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম লবনচরা থানাধীন বান্দা বাজার এলাকার বাহাদুর লেনে যায় এবং ইয়াবা বিক্রেতাদের কাছে ক্রেতা ছদ্মবেশে ক্রয় করতে যান। গোয়েন্দা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশ ও সোর্সের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের এএসআই ও দুইজন সোর্স জখম হন। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম (৩৫) কে মৃত ঘোষণা করেন। বাকি পুলিশ সদস্য এবং সোর্সরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ৯-১০ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান