ছুটির সময় শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৮:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:৩৬

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত (কওমি ছাড়া) সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

এতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে রেখে পাঠ্যবই অধ্যয়নে নির্দেশনা দেবেন এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সম্পৃক্ত করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ও একই নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়।

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ