সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভূঁইয়া পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ওসি মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তি গাড়িটির মালিক। ভূঁইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাস্মদপুর থেকে আব্দুল্লাহপুর রোডে চলাচল করতো। গাড়ির মালিক অসুস্থ থাকায় গত তিন-চার দিন আগে গাড়িটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করে রাখা হয়েছে।

শুক্রবার বাসের মালিক আবু মোহাস্মদ জাফর চিকিৎসাজনিত কারণে ঢাকা যান। কীভাবে বাসে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সদর থানার ওসি মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
সর্বশেষ খবর
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম