রবিবার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দেবে গ্লোব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ২০:২১ আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:৩১

নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা গ্লোব বায়োটেক। ওই প্রটোকলে ক্লিনিক্যাল ট্রায়ালের এথিক্যাল এপ্রুভালের জন্যও আবেদন করা হবে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন গ্লোবের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আসিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি) সকালে আমরা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করবো। বাংলাদেশে কোনও ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক।

গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন।

এরপর গত ৫ অক্টোবর গ্লোব জানায়, তারা সফলভাবে প্রাণিদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছেন, এখন হিউম্যান ট্রায়ালে যাওয়ার জন্য প্রস্তুত।

ডা. আসিফ মাহমুদ জানিয়েছিলেন, প্রটোকল তৈরি করে বিএমআরসিতে (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) জমা দেওয়া হবে। বিএমআরসির অনুমোদন পেলেই তারা হিউম্যান ট্রায়াল শুরু করবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত